Monday, February 1, 2021

৪৩তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ

ফাতেহ ডেস্ক:

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৩তম বিসিএস পরীক্ষা অংশ নিতে আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে ৪৩তম বিসিএসে।

The post ৪৩তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%aa%e0%a7%a9%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment