ফাতেহ ডেস্ক:
বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের হিজাবের অধিকার রক্ষায় ‘৭ দফা দাবি সম্বলিত কয়েকটি ব্যানার’ সরিয়ে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র মিলনায়তন (টিএসসি) কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যসহ টিএসসি ও কয়েকটি জায়গায় ব্যানারগুলো বসানো হয়েছিল। সকাল থেকে ব্যানারগুলো সেখানে থাকলেও কর্তৃপক্ষ দুপুর সাড়ে এগারোটার দিকে ব্যানারগুলো সরিয়ে ফেলা হয়।
ক্ষুব্ধ হয়ে ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘টিএসসি থেকে বের করে দিলো আমাদের ব্যানার। রাজুতেও (রাজু ভাস্কর্য) নাকি সমস্যা! সমস্যা কি? তাদের কি ক্ষতি করে এই ব্যানারগুলো? যেখানে ছাত্রলীগের কয়েকটা ব্যানার ঝুলছে! শুধু কি একটা সমস্যা যে আমাদের নামের সাথে ইসলামী যুক্ত?’
এ বিষয়ে টিএসসির পরিচালক আলী আকবরের বরাতে পাবলিক ভয়েস জানিয়েছে, ‘আজ পহেলা ফেব্রুয়ারি ভাষার মাস শুরু হয়েছে এবং টিএসসির সামনে ভাষার মাস নিয়ে কিছু প্রোগ্রাম রয়েছে। তবে ব্যানার অপসারণ করা হয়নি বরং সামনে রাস্তায় নিয়ে রাখা হয়েছে যাতে বেশি মানুষ দেখতে পারে। এবং টিএসটি গেট থেকে ব্যানার সরানোর কাজও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর করেছেন।’
উল্লেখ্য, হিজাবের প্রতি বৈষম্য রোধে সচেতনতা তৈরি ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাবি শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালিয়েছে। পাশাপাশি ৭ দফা দাবীও জানিয়েছে দলটি। দাবীগুলো হলো:
১. শিক্ষা, চাকুরি, কর্মক্ষেত্রে নারীর জন্য হিজাব পরিধানের শর্তহীন অধিকার নিশ্চিত করতে হবে।
২. ড্রেসকোডের নামে বিদ্যালয়ে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে দিতে হবে।
৩. সকল ধরণের পরীক্ষায় হিজাব পরিহিতাদের হেনস্তা করা থেকে বিরত থাকতে হবে।
৪. বিভিন্ন অনুষ্ঠান ও দেশের সকল প্রতিষ্ঠানের ড্রেসকোডে হিজাবকেও যুক্ত করতে হবে।
৫. হিজাব পরিহিতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি পুরোপুরি বন্ধ করতে হবে।
৬. হিজাব পরিধান করার কারণে নারীর সাথে কোনোরূপ বৈষম্যমূলক আচরণ ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপকে অপরাধ হিসেবে গণ্য করে শাস্তিমূলক আইন পাশ করতে হবে।
৭. ক্লাস প্রেজেন্টেশন ও ভাইবায় হিজাবকে ফরমাল পোশাক হিসেবে গণ্য করতে হবে।
The post টিএসসি থেকে ইশার ‘হিজাব দিবসের’ ব্যানার সরিয়ে দিল ঢাবি কর্তৃপক্ষ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a6/
No comments:
Post a Comment