আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইজরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর গোয়েন্দা মিশন পরিচালনা করছিল।
গতকাল (রোববার) ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্র গ্রহণ করছিল তখন সেটিকে ভূপাতিত করা হয়। আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর পার্সটুডে।
সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার আকাশে ড্রোন পাঠানোর ঘটনা জোরদার করেছে ইহুদিবাদী ইজরাইল। সামরিক আগ্রাসনের আগে সাধারণত এ ধরনের গোয়েন্দা মিশন পরিচালনা করা হয়।
গত বছর ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ইজরাইলের দুটি ড্রোন ভূপাতিত করেছে। গতমাসে গাজার বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে ইহুদিবাদী ইজরাইলের একটি ড্রোন ধ্বংস করে।
গাজা উপত্যকা থেকে ইজরাইল ২০০৫ সালের সেনা প্রত্যাহার করে। এরপর ২০০৭ সালের সাধারণ নির্বাচনে হামাস ফিলিস্তিনের ক্ষমতায় এলে তার পরপরই ইহুদিবাদী ইজরাইল গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালায়। ওই বছরই গাজার উপর সর্বাত্মক অবরোধ দেয় ইজরাইল যা এখনো বহাল রয়েছে।
The post ইজরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0/
No comments:
Post a Comment