আন্তর্জাতিক ডেস্ক:
সহিংসতা বন্ধে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। দুইপক্ষের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সপ্তাহখানেকের মধ্যে তালেবানের হাতে ১০ম প্রাদেশিক রাজধানী পতনের দিনে এ প্রস্তাব দিল কোণঠাসা আফগান সরকার। মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, আগামী ৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুল সরকারের পতন হবে।
The post তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ad/
No comments:
Post a Comment