Tuesday, November 2, 2021

ত্রিপুরায় হিন্দুদের হামলায় বিধ্বস্ত মসজিদ পুনঃনির্মাণ করবে জমিয়ত

আন্তর্জাতিকত ডেস্ক:

ভারতের বৃহত্তম সামাজিক-ধর্মীয় মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ জানিয়েছে, তারা গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় দাঙ্গাবাজদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মসজিদ মেরামত এবং ঘরহারা মুসলমানদের পুনর্বাসন করবে। এক বিবৃতিতে একথা বলা হয়েছে। সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে গ্রুপের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল সাম্প্রদায়িক দাঙ্গার মূল্যায়ন করতে রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।

গত সপ্তাহে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস বলেছে যে, রাজ্যের মুসলিম এলাকায় মসজিদ, বাড়ি এবং ব্যক্তিদের ওপর ডানপন্থী জনতা হামলার অন্তত ২৭টি নিশ্চিত ঘটনা ঘটেছে। প্রায় সব আক্রমণ ডানপন্থী বিশ্ব হিন্দু পরিষদসহ বিভিন্ন ডানপন্থী গোষ্ঠী চালিয়েছে।

জমিয়তে উলামায়ে হিন্দ আরো বলেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৩০ কি.মি.দূরে অবস্থিত সিপাহিজলা এলাকায় হিন্দু দাঙ্গাকারীরা ওই অঞ্চলের মুসলমানদের মসজিদগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া গত কয়েক দিন ধরে মসজিদে ইবাদত করতেও বাধা দিচ্ছে কয়েকটি হিন্দু সংগঠন।

নাগরিক অধিকার নিয়ে কাজ করা ‘দ্যা অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস’ সংস্থা বলেছে, তারা এ অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অংশগুলো দেখার জন্য পুলিশের কাছে অনুমতি চাইছে। ‘জমিয়ত ক্ষতিগ্রস্থ মসজিদ মেরামত এবং ভাঙচুর করা বাড়িগুলোর মুসলিমদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে’।

সূত্র : আনাদোলু এজেন্সী।

The post ত্রিপুরায় হিন্দুদের হামলায় বিধ্বস্ত মসজিদ পুনঃনির্মাণ করবে জমিয়ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2/

No comments:

Post a Comment