Tuesday, November 2, 2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৩ শতাংশ

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। অর্থাৎ এ ইউনিটে ফেলের হার ৮৩ শতাংশ।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা হয়।

The post ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৩ শতাংশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96/

No comments:

Post a Comment