আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় এ ঘোষণা দেয় দেশটির সরকার।
সরকারের পক্ষ থেকে জনসাধারণকে রাজধানী রক্ষায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার।
জরুরি অবস্থার ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহণ কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে। ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে দেশটির নাগরিকরা।
The post ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%93%e0%a6%aa%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%98/
No comments:
Post a Comment