আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে তালেবানের নতুন সরকার দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ( ২ নভেম্বর) রাজধানী কাবুলে বৃহত্তম সামরিক হাসপাতালে গুলি ও বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হওয়ার এক ঘণ্টা পর তালেবান এ ঘোষণা দেয়। খবর আল-জাজিরার।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরকারের পক্ষ থেকে এক বিবৃতি অনলাইনে পোস্ট করে জানিয়েছেন, ইসলামিক আমিরাতের সব নাগরিক, দোকান মালিক, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, সব ধরনের বিদেশি মুদ্রা ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আফগানিস্তানে মার্কিন ডলার ব্যবহারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত-সংলগ্ন এলাকায়, যেমন পাকিস্তানি মুদ্রা ব্যবহারের প্রচলন রয়েছে।
The post আফগানিস্তানে বৈদেশিক মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/
No comments:
Post a Comment