আন্তর্জাতিক ডেস্ক:
পুরোহিতদের দ্বারা যৌন নিপীড়িতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ফ্রান্সের ক্যাথলিক চার্চ। ফ্রান্সের বিশপস কনফারেন্স (CEF) এর প্রধান এরিক ডি মৌলিনস-বিউফোর্ট গতকাল সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, চার্চ তার ‘প্রাতিষ্ঠানিক দায়িত্ব’ স্বীকার করেছে এবং এর ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে মৌলিন্স-বিউফোর্ট ক্ষতিপূরণের পরিমাণ এবং চার্চ কীভাবে অর্থ প্রদান করতে চায় সে সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি।
উল্লেখ্য, ফ্রান্সের ক্যাথলিক গির্জায় ১৯৫০ সালের পর থেকে দুই লাখ ১৬ হাজার শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই ছিল ছেলে শিশু। গত অক্টোবরে নতুন এক স্বাধীন তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের গির্জায় নির্যাতিত শিশুদের সংখ্যা বেড়ে তিন লাখ ত্রিশ হাজার পর্যন্ত হতে পারে। সাধারণ সদস্যরা যেমন ক্যাথলিক স্কুলের শিক্ষকরা এ অপরাধের সঙ্গে জড়িত ছিল। প্রায় আড়াই হাজার পৃষ্ঠার তদ্ন্ত প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীদের অধিকাংশই ছেলে শিশু যাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে।
২০১৮ সালে ফরাসি ক্যাথলিক গির্জা এ তদন্তের অনুমোদন দেয়। আদালত, পুলিশ, গির্জার নথি, ভুক্তভোগীদের সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি ও প্রকাশ হতে আড়াই বছর সময় লেগেছে।
সূত্র: আল জাজিরা
The post পুরোহিতদের দ্বারা যৌন নিপীড়িতদের আর্থিক ক্ষতিপূরণ দিবে চার্চ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf/
No comments:
Post a Comment