Monday, November 8, 2021

হেরাতে মেয়েদের সব স্কুল খুলে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় তিনমাস পর আফগানিস্তানের হেরাত প্রদেশে মেয়েদের সব স্কুল খুলে দেওয়া হলো। দেশটির গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। হেরাতের শিক্ষকদের নির্বাচিত কাউন্সিলের বরাতে খবরে বলা হয়, প্রায় তিনমাস পর হেরাত প্রদেশে মেয়েদের সব স্কুল পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এর আগে বেশ কয়েকমাস শুধু ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এখন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব গ্রেডের মেয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলো।

কাউন্সিলের বরাতে খবরে আরও বলা হয়, কাউন্সিল ও মেয়েদের স্কুলের কর্মকর্তাদের সঙ্গে ইসলামিক আমিরাতের স্থানীয় কর্মকর্তাদের প্রায় মাসব্যাপী আলোচনার পর স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে প্রায় তিন লাখের বেশি ছাত্রী তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

হেরাতের শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ১০ লাখের বেশি শিক্ষার্থী স্কুলে যায়। এরমধ্যে প্রায় অর্ধেক ছাত্রী।

 

The post হেরাতে মেয়েদের সব স্কুল খুলে দেওয়া হলো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%96/

No comments:

Post a Comment