আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার টেকসই প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইসলামী অর্থ প্রবেশের সুযোগ করে দিতে উল্লেখযোগ্য আর্থিক খাতের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশিটি অর্থমন্ত্রী ও জাতীয় পরিকল্পনা মন্ত্রী জয়নাব আহমেদ।
মঙ্গলবার আবুজায় অনুষ্ঠিত ইসলামিক ফাইন্যান্স শীর্ষক পঞ্চম আফ্রিকান আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইসলামী অর্থায়নের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নাইজেরিয়ার অর্থ খাত তার আর্থিক বাজারে ইসলামী অর্থায়ন গ্রহণে পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, ইসলামিক ফাইন্যান্স নেটওয়ার্কে দক্ষতা অর্জনের জন্য মূল খেলোয়াড়দের জড়িত থাকা তার বিশ্ব অর্থনীতির উন্নতির জন্য অপরিহার্য। ইসলামিক ফাইন্যান্স শুধুমাত্র মুসলমানদের জন্য, এই ভাবনাটি এর বিকাশের পথে বড় একটি বাধা। আমরা যদি একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে চাই, তাহলে ইসলামিক ফাইন্যান্সের বিষয়ে আমাদের আর্থিক ব্যবস্থার দৃঢ়তা এবং দক্ষতা বাড়াতে স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা অপরিহার্য। ইসলামিক ফাইন্যান্স মার্কেটের বিকাশের জন্য একটি অপরিহার্য শর্ত হল, একটি কার্যকরী আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর উপস্থিতি, যা ইসলামী আর্থিক চুক্তির বৈধতা বলবৎ করবে এবং শরীয়াহ্ সম্মতি নিশ্চিত করবে।
ইসলামিক অর্থায়ন নাইজেরিয়াকে ইসলামিকরণের একটি হাতিয়ার বলে যে দাবি প্রচলিত, তা তিনি অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেন, উদ্দেশ্য হল আর্থিক অন্তর্ভুক্তি গভীর করা এবং উন্নয়নকে চালিত করা।
সূত্র: দ্য ক্যবল
The post ‘নাইজেরিয়ার টেকসই প্রবৃদ্ধির জন্য ইসলামী অর্থনীতির বাজার ধরতে হবে’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%83/
No comments:
Post a Comment