Tuesday, November 9, 2021

মক্কা ও মদিনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারবে বিদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কা ও মদিনা শহরের সীমানার মধ্যে অবস্থিত রিয়েল এস্টেটে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ)। সরকারী সৌদি প্রেস এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্তটি একটি বৈচিত্রপূর্ণ অর্থায়নের চ্যানেল হিসাবে পুঁজিবাজারে অবদান রাখবে।

সিএমএ বলেছে, সিদ্ধান্তটি সৌদি আরবের ভিশন ২০৩০ এর সাথে সঙ্গতিপূর্ণ; যার লক্ষ্য সৌদি পুঁজিবাজারকে স্থানীয় এবং বিদেশী বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলার। এটি অর্থনীতির বিকাশ এবং এর আয়ের উৎসগুলিকে বৈচিত্র্যময় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

The post মক্কা ও মদিনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারবে বিদেশিরাও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8d/

No comments:

Post a Comment