Monday, November 8, 2021

মসজিদে দানবাক্স রাখা নিষিদ্ধ করলো মিশর

আন্তর্জাতিক ডেস্ক:

দেশব্যাপী মসজিদ থেকে দানবাক্স অপসারণের সিদ্ধান্ত নিয়েছে মিশরীয় আওকাফ মন্ত্রণালয়। শুক্রবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তে বলা হয়েছে, যে কোনো কারণে মসজিদে কোনো অর্থ, অনুদান বা নগদ সহায়তা সংগ্রহ করা নিষিদ্ধ এবং মসজিদের ভেতরে বা বাইরে কোনো দল বা ব্যক্তির কাছে কোনো দানবাক্স রাখা কঠোরভাবে নিষিদ্ধ।

মিশরীয় আওকাফ মন্ত্রী মুহাম্মদ মুখতার গোমা দশদিনের ভেতর দান বাক্স অপসারণের নির্দেশনা দিয়েছেন।

শনিবার এক্সট্রা নিউজ চ্যানেলে আওকাফ মন্ত্রণালয়ের ধর্মীয় সেক্টরের প্রধান হিশাম আবদেল আজিজ বলেন, মসজিদ থেকে দান-বাক্সগুলি সরিয়ে ফেলার উদ্দেশ্য সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা অর্জন করা। এই সিদ্ধান্তের অর্থ অনুদান নিষিদ্ধ করা নয়, বরং তহবিল সংগ্রহের প্রক্রিয়াটিকে বৈধ করা। আওকাফ মন্ত্রণালয়ের দুটি অ্যাকাউন্ট রয়েছে যা অনুদান গ্রহণ করে।

সূত্র: ইকনা

The post মসজিদে দানবাক্স রাখা নিষিদ্ধ করলো মিশর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf/

No comments:

Post a Comment