আন্তর্জাতিক ডেস্ক:
ইমাম হোসেনের সমাধির অবমাননাকর দৃশ্যায়ন করে ইচ্ছাকৃতভাবে শিয়াদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ফিল্ম নির্মাতা মীরা নায়ার, নেটফ্লিক্স এবং সংশ্লিষ্টদের কাছে প্রযোজকদের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড (AISPLB)। নোটিশটি লিখেছেন বোর্ডের লিগ্যাল সেলের সভাপতি সৈয়দ মোহাম্মদ হায়দার রিজভী।
‘অ্যা সুইটেবল বয়’ ওয়েব সিরিজে এ দৃশ্যটি দেখানো হয়। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন মীরা নায়ার এবং ডিস্ট্রিবিউট করেছে বিবিসি স্টুডিও। এটি Netflix OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
নোটিশে বলা হয়েছে, সিরিজটির প্রথম সিজনের চতুর্থ পর্বের ৪৩:৩০ মিনিটে দেখিয়েছেন, ইমাম হোসেনের সমাধির প্রতিকৃতি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই বিশেষ দৃশ্যটি লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটা শুধু শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের নয়, বরং সুন্নিদের মনেও আঘাত দিয়েছে।
বোর্ড তার নোটিশের মাধ্যমে ওয়েব সিরিজ থেকে দৃশ্যটি সরিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। বলেছে, যদি উল্লিখিত দৃশ্য মুছে ফেলা না হয় এবং নির্মাতা এবং পরিবেশকরা যদি ক্ষমা না চান, তাহলে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 295A এর অধীনে ফৌজদারি কার্যক্রম শুরু করা হবে।
নোটিশের একটি অনুলিপি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এবং কেন্দ্রীয় তথ্য মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছেও মেইল করা হয়েছে।
সূত্র: এবিএনএ
The post নেটফ্লিক্সকে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের আইনি নোটিশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/
No comments:
Post a Comment