Saturday, October 24, 2020

নবিকে অবমাননার প্রতিবাদ: ফরাসি পণ্য বয়কটে এগিয়ে আরব বাণিজ্য সংস্থাগুলো

আন্তর্জাতিক ডেস্ক:

নবিজিকে অবমাননার প্রতিবাদে বেশ কয়েকটি আরব বাণিজ্য গ্রুপ ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা তারা ব্যবহার করছে #boycottfranc#boycott_Franch_products ইত্যাদি হ্যাশট্যাগ।

ফরাসি পণ্য বয়কট করা সংস্থাগুলো মধ্যে রয়েছে—কুয়েতের আল নায়েম কোঅপারেটিভ সোসাইটি, সাবার্ব আফটারনুন এসোসিয়েশন, ইকুয়েলা কোঅপারেটিভ সোসাইটি। এই তিনটি গ্রুপ ফরাসি পণ্য সরিয়ে ফেলেছে এমন ছবিও প্রকাশ করেছে।

ফরাসি পণ্য বয়কট করা কাতারের সংস্থাগুলোর মধ্যে রয়েছে—আল ওয়াজবা ডেইরি কোম্পানি এবং আল মিরা কনজুমার গুডস কোম্পানি। তারা বলেছে, ফরাসি পণ্য বয়কট করে তারা এর বিকল্প প্রোডাক্ট সেল করবে।

এই বয়কট আন্দোলনে যোগ দিয়েছে কাতার ইউনিভার্সিটিও। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইসলাম অবমাননার প্রতিবাদে তারা ‘ফরাসি সাংস্কৃতিক সপ্তাহ’ পালন পিছিয়ে দিয়েছে। কারণ, এই অবমাননা বিশ্ব মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে দেয় এবং সমাজের নৈতিকতা ক্ষতিগ্রস্ত করে।

তথ্যসূত্র: আনাদলু এজেন্সি

The post নবিকে অবমাননার প্রতিবাদ: ফরাসি পণ্য বয়কটে এগিয়ে আরব বাণিজ্য সংস্থাগুলো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/

No comments:

Post a Comment