আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের ছেড়ে দেওয়া আরব লিগের সভাপতির পদ গ্রহণে আগ্রহী নয় কোনো আরব দেশ। এ পর্যন্ত ছয়টি দেশ আরব লিগের সভাপতির পদ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। খবর ডেইলি সাবাহ।
খবরে বলা হয়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) লিবিয়া আরব লিগের সভাপতির পদ গ্রহণে অসম্মতি জানায়। এর আগে কাতার, কোমোরস, কাতার, কুয়েত, লেবানন পদটি গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে। তবে এই সংকট নিয়ে আরব লিগ কর্তৃপক্ষ এখনো কোনো কিছু জানায়নি।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হয় আরব লিগ। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর ফিলিস্তিন প্রথম বারের মতো সভাপতির পদ ত্যাগ করে।
গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সহযোগিতায় হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সভায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চুক্তিতে স্বাক্ষর করে আরব আমিরাত ও বাহরাইন। অবশ্য ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নীতি প্রত্যাখ্যান করে এটিকে ফিলিস্তিনবাসীর জন্য বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে।
The post আরব লিগের সভাপতি পদ গ্রহণে রাজি হচ্ছে না কেউ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3/
No comments:
Post a Comment