ফাতেহ ডেস্ক:
ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন।নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছেন দেশটির জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। তলিয়ে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে বহু গাছপালা। আগামী কয়েক দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা দেশটির আবহাওয়াবিদদের।
সরকারি হিসেব মতে, বন্যায় এ পর্যন্ত ঘরবাড়ি হারিয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। দুর্গত এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে অনেককে। তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এর মধ্যেই, আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি ঝড় ভিয়েতনামে উপকূলে আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে ওই দেশের আবহাওয়া দফতর।
এ ছাড়া দেশটির মধ্যঞ্চলীয় উপকূলের দিকে ও ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘লিনফা’। এতে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি অবনতি হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
The post ভিয়েতনামে বন্যায় ২৩ জনের মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment