ফাতেহ ডেস্ক:
কাতারের এনডোমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইন কুরআন প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচীতে সেদেশের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
টান দুই মাস যাবত অনুষ্ঠিত এই কর্মসূচির দ্বিতীয় পর্বে দৈনিক ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এই কুরআনিক কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বয়সের ৬ হাজারের অধিক শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন।
অংশগ্রহণকারীদের কয়েক দলে ভাগ করা হয়েছে এবং পুরুষদের জন্য ২৮০ টি অধিবেশন এবং মেয়েদের জন্য ৪২১ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচীতে ৫ বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে।
এই কোর্সটি অনলাইনের মাধ্যমে এবছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
The post কাতারে অনলাইন কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6/
No comments:
Post a Comment