আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের ঘোরপ্রদেশে পুলিশের সদর দফতর লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির রাজধানী ফিরোজ কোহ এলাকায় রোববার পুলিশের প্রাদেশিক সদর দফতরে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি ও ডনের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘোরপ্রদেশে পুলিশের সদর দফতরের সামনে গাড়িবোমা হামলা হয়। এতে ১২ বেসামরিক নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি জানান, বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।
The post আফগানিস্তানে পুলিশের সদর দফতরে গাড়িবোমা হামলা, নিহত ১২ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0/
No comments:
Post a Comment