Saturday, October 10, 2020

দেশে একদিনে মৃত্যু ২৩, শনাক্ত ১২০৩

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৮৫৯ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২০৩ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫০০ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৪৫৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৩৫ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে একদিনে মৃত্যু ২৩, শনাক্ত ১২০৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be/

No comments:

Post a Comment