Saturday, October 17, 2020

আজারবাইজানের বিরুদ্ধে নতুন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:

বিতর্কিত নাগোর্নো-কারাবাখ এলাকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক মিনিটের মাথায় আজারবাইজান তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে আর্মেনিয়া। খবর বিবিসি।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ওই যুদ্ধবিরতি কার্যকর করতে সমঝোতা হয়েছিল। কিন্তু আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র চার মিনিটের মাথায় আর্টিলারি শেল ও রকেট ছুড়ে তা লঙ্ঘন করে আজারবাইজান।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুশান স্টিপানিয়ান টুইটারে লেখেন, ‘শত্রুপক্ষ স্থানীয় সময় শনিবার রাত ১২:০৪ মিনিটে উত্তর দিকে আর্টিলারি শেল নিক্ষেপ করে এবং রাত ০২:২০ থেকে ০২:৪৫ মিনিটের সময় দক্ষিণ দিকে রকেট নিক্ষেপ করে।’

এই অভিযোগের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি আজারবাইজান।

The post আজারবাইজানের বিরুদ্ধে নতুন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4/

No comments:

Post a Comment