ফাতেহ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তুরস্কের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে এবং আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলমান সংঘাত বন্ধে সহায়তা করার জন্য আঙ্কারার সঙ্গে কাজ করবে। আজ বুধবার তথ্যটি জানিয়েছেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বোরেল।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যের দাবিতে সাড়া দিয়ে ইইউ উচ্চতর কারাবাখ বিরোধে জড়িত থাকার অভিযোগে তুরস্কের বিরুদ্ধে আইন করবে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তিতে বেসামরিক লোকদের রক্ষার বাধ্যবাধকতা দুই পক্ষকে স্মরণ করিয়ে দেয়া হবে এবং এ নিয়ে তুরস্কের সঙ্গেও কাজ করে যাচ্ছি।
এ সময় স্পষ্ট করে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন, তবে আপনি যদি আইনের মাধ্যমে সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বোঝাতে চান, তাহলে বলবো এটি পুরোপুরি প্রশ্নের বাইরে।
বোরেল বলেন, তিনি শুনেছেন যে, মঙ্গলবার এক সফরে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী সেহুন বায়রামভের সঙ্গে সাক্ষাৎকালে দেশটির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এ সময় তারা বলেন, উভয় পক্ষের আলোচনা শুরু হওয়ার আগে আর্মেনিয়াকে অবশ্যই তার দখলদার সেনা প্রত্যাহার করে নিতে হবে।
The post সংঘাত বন্ধে একসঙ্গে কাজ করবে তুরস্ক-ইইউ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95/
No comments:
Post a Comment