ফাতেহ ডেস্ক:
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান আহমেদ (৩৪) নামে এক যু্বককে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন এসআই (উপ-পরিদর্শক) আকবর হোসেন ভূঁইয়াকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এই প্রবাসী বলেন, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করার ঘটনায় অভিযুক্ত এসআই আকবরকে ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে যে ধরিয়ে দিতে পারবেন, অথবা প্রশাসনের যে সাহসী ব্যক্তি তাকে গ্রেপ্তার করতে পারবেন, তাকে তিনি ১০ লাখ টাকা পুরস্কার দিবেন।
এ বিষয়ে সামাদ খাঁন তার সঙ্গে যোগাযোগের কথাও বলেছেন। এ জন্য ফেসবুক মেসেঞ্জার অথবা +1 (862) 600-1588- মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরদিন রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি গত ১২ অক্টোবর রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন।
এর পর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে কমিটি রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায়।
পরে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর থেকে মামলার প্রধান সন্দেহভাজন এসআই আকবর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য নির্দেশনাও জারি করা হয়েছে।
The post এসআই আকবরকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%86%e0%a6%87-%e0%a6%86%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6/
No comments:
Post a Comment