Sunday, October 18, 2020

বইকেন্দ্র নিয়ে এলো আবদুল আযীয আল আমানের ৬টি বই

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশে এই প্রথম একত্রে প্রকাশিত হলো কলকাতার জনপ্রিয় লেখক ও বিশিষ্ট গদ্যশিল্পী আবদুল আযীয আল আমান রচিত বহুল আকাঙ্ক্ষিত ছয়টি বই। বইগুলো প্রকাশ করেছে বাংলাবাজারস্থ বইকেন্দ্র পাবলিকেশন। বই ছয়টি হলো : ১. রৌদ্রময় নিখিল, ২. আলোর আবাবিল, ৩. আলোর রাসূল আল-আমীন, ৪. সেই ফুলেরই রৌশনিতে, ৫. মানুষের নাবী, ৬. অনন্তের দিকে।

আবদুল আযীয আল আমান গত শতকের ষাট থেকে নব্বই—এই তিন দশকের অন্যতম লেখকদের একজন। তিনি গল্প-কবিতা-উপন্যাস-প্রবন্ধ লিখলেও বিশেষভাবে তার কিছু ইসলামি রচনার জন্য বিখ্যাত। নবীজীর জীবনের বিভিন্ন ঘটনা ও হাদিস অবলম্বনে তিনি রচনা করেছিলেন বেশকিছু গল্প। সেগুলোই ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এই ছয়টি বইয়ের শিরোনামে।

আমান বাংলাদেশেও বেশ জনপ্রিয়। তার বইগুলো বাংলাদেশে দুষ্প্রাপ্য থাকায় পাঠকদের সংগ্রহ করতে গিয়ে বেগ পোহাতে হতো। তাই, আমানের ভক্ত-পাঠকদের হাতের নাগালে বইগুলো পৌঁছে দিতে প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা বইকেন্দ্র পাবলিকেশন বইগুলোর অনুমোদিত সংস্করণ প্রকাশ করছে বাংলাদেশে। বাংলা সিরাত-সাহিত্য প্রকাশনায় এটি একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সাহিত্য-সমালোচকদের ধারণা।

বইগুলো সংগ্রহ করা যাবে বাংলাবাজার বইকেন্দ্রর নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে। এছাড়া শাহবাগের পাঠকসমাবেশ, কাঁটাবন বুক মার্কেটসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে। অনলাইনে রকমারি, ওয়াফিলাইফ, সিয়ানশপ, বইকেন্দ্র ও যে কোনো অনলাইন শপ থেকেই অর্ডার করে ঘরে বসে সংগ্রহ করা যাবে বইগুলো।

The post বইকেন্দ্র নিয়ে এলো আবদুল আযীয আল আমানের ৬টি বই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2/

No comments:

Post a Comment