ফাতেহ ডেস্ক:
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া এলাকায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় মামলা হয়েছে।
আটককৃত যুবক জীবন হাওলাদার (২৯) খুলনার রূপসা ব্রিজ সংলগ্ন বৌবাজার এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।
মেয়েটির মা জানান, জীবন তাকে ধর্ম মা ডেকেছে। এ সুযোগে জীবন তার বাড়িতে আসা-যাওয়া করতো। মঙ্গলবার দুপুরে তাদের অনুপস্থিতিতে মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে জীবনকে আটকে পুলিশে সোপর্দ করে।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার জাহিদ জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে জীবনকে আসামি করে মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
The post ধর্ম মা ডেকে মেয়েকে ধর্ষণ! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/
No comments:
Post a Comment