Monday, October 12, 2020

ভূমধ্যসাগরে ফের অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সাথে জ্বালানী অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের কেন্দ্রস্থলে ফের অনুসন্ধান জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। রোববার রাতে এ তুরস্ক এ ঘোষণা দেয়। খবর এএফপি’র।

তুর্কি নৌবাহিনী জানায়, অরুক রিস নামের জাহাজ সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত গ্রীসের দক্ষিণের কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অনুসন্ধানকারী জাহাজ অরুক রেইস’কে একমাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত নিয়ে আসে তুরস্ক।

The post ভূমধ্যসাগরে ফের অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/

No comments:

Post a Comment