Saturday, October 17, 2020

অবশেষে ইন্টারনেট-ডিসের সেবা বন্ধের সিদ্ধান্ত স্থগিত

ফাতেহ ডেস্ক:

সারাদেশে ইন্টারনেট-ডিস সেবা প্রতিদিন ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা স্থগিত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যায়োসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

শনিবার (১৭ অক্টোবর) আইএসপিএবি ও ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) এর ভার্চুয়াল মিটিংয়ে এ ঘোষণা দেয়া হয়। আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব ইমদাদুল হক এবং কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ এই ঘোষণা দেন।

রোববার আইএসপিএবি এবং কোয়াবের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আর এই বৈঠক থেকেই ঝুলন্ত তার অপসারণ বিষয়ে স্থায়ী সমাধান আসবে বলে আশা করছেন তারা। এর আগে রাজধানীর ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি ঘোষণা করেছিল আইএসপিএবি ও কোয়াব।

The post অবশেষে ইন্টারনেট-ডিসের সেবা বন্ধের সিদ্ধান্ত স্থগিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/

No comments:

Post a Comment