Monday, October 12, 2020

চীনের সমর্থনেই কাশ্মিরে ৩৭০ ধারা ফিরবে: ফারুক আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের সমর্থনে কাশ্মির তার হারানো মর্যাদা ফিরে পাবে বলে দাবি করলেন জম্মু কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। রোববার এক জাতীয় ইলেক্ট্রনিক সংবাদমাধ্যকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

রোববার এক জাতীয় ইলেক্ট্রনিক সংবাদমাধ্যকে দেয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন জম্মু কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

সাবেক মুখ্যমন্ত্রী বলেন, ‘কাশ্মির নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত ওরা (চীন) কোনো দিন মেনে নেয়নি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ওরা যা করছে তার মূলে রয়েছে ৩৭০ ধারার বিলোপ। আশা করি, ওদের (চীন) সাহায্যেই কাশ্মিরে ফের ৩৭০ ধারা ফিরবে।’

উল্লেখ্য, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছে চীন। চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, ‘চীন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে স্বীকৃতি দেয় না। ভারত বেআইনিভাবে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে।’

The post চীনের সমর্থনেই কাশ্মিরে ৩৭০ ধারা ফিরবে: ফারুক আবদুল্লাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/

No comments:

Post a Comment