আন্তর্জাতিক ডেস্ক:
অবৈধ রাষ্ট্র ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শান্তি চুক্তির সমালোচনা করায় ফিলিস্তিনিদের তিরস্কার করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতান বিন আবদুল আজিজ।
সোমবার সৌদি মালিকানাধীন আল-আরাবিয়াহ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচনাকে তিরস্কারযোগ্য ও সীমালঙ্ঘন বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, ফিলিস্তিনি সংকট একটি ন্যায়সঙ্গত সংকট হওয়া সত্ত্বেও তার সমর্থকেরা ব্যর্থ হয়েছেন। কিন্তু ইজরাইলের বিষয়টি অন্যায় হলেও তার সমর্থকেরা সফলতার প্রমাণ দিয়েছে। ৭০ বা ৭৫ বছর আগের ঘটনার সারমর্ম মূলত এটিই। ফিলিস্তিনি নেতারা ঐতিহাসিকভাবে কিছু আলোচনা জিইয়ে রেখেছেন। তারা সর্বদা পরাজয়ের অংশে বাজি ধরে। যাতে তাদের খেসারত দিতে হয়।
এর আগে আগস্টে দখলদার ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। পরে সেপ্টেম্বরে সৌদির ঘনিষ্ঠ মিত্র বাহরাইনও ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে চুক্তি করে। তাদের এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রবীণ ফিলিস্তিনি আলোচক হানান আশরাইও এই চুক্তিকে বেইমানি বলে আখ্যা দেন।
The post ইজরাইল সফল, ফিলিস্তিন ব্যর্থ: সৌদি গোয়েন্দা প্রধান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/
No comments:
Post a Comment