ফাতেহ ডেস্ক:
দেখা হলে স্পষ্ট ভাষায় সালাম দেয়া এবং বিদায় নেবার সময় ‘আল্লাহ হাফেজ’ বলা জামাত ও জঙ্গিবাদের শিক্ষা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। বাংলাদেশের টিভি চ্যানেল ডিবিসি নিউজের ‘উপসংহার’ টকশোতে তিনি এ মন্তব্য করেন।
‘ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ’ শিরোনামের টকশোতে জিয়া হাসান বলেন, ‘ছোটবেলায় আমরা বলতাম ‘স্লামালিকুম’, কিন্তু এখন মিডল ক্লাস এবং শিক্ষিত লোকেরা স্পষ্টভাবে বলে ‘আসসালামু আলাইকুম’। আমরা বলতাম ‘খোদা হাফেজ’, এখন বলা হয় ‘আল্লাহ হাফেজ’। এই যে এটা করে একটা ডিসকোর্স তৈরী করা হলো। এটা জামাত এবং বিএনপির পদ্ধতিতে শেখানো হয়েছে।’
নারীদের তাবলীগ অর্থাৎ মাস্তুরাত জামাতের সাপ্তাহিক তালিমকেও জঙ্গিবাদে উদ্ধুদ্ধ করার মাধ্যম বলেও মন্তব্য করেছেন ঢাবির এই অধ্যাপক।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশের নেটিজেনরা। প্রতিবাদে ফেসবুক ওয়ালে সবাই সালাম বিনিময় করছেন স্পষ্ট অক্ষরে। ছড়িয়ে পড়ছে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের স্পষ্ট ভাষায় সালামের ভিডিও ক্লিপ।
The post সালাম এবং নারীদের তালিম নিয়ে ঢাবি অধ্যাপকের অশালীন মন্তব্য appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a8/
No comments:
Post a Comment