আন্তর্জাতিক ডেস্ক:
বিভাগীয় অনুমতি ছাড়া মুখে দাড়ি রাখায় সাব–ইনস্পেক্টর ইন্তেজার আলিকে সাসপেন্ড করার অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। এটি বাগপতের রামালা থানার ঘটনা।
ভারতীয় দৈনিক আজকাল এ তথ্য জানিয়েছে।
বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিংয়ের বরাতে খবরে বলা হয়েছে, পুলিশ বিভাগের নিয়ম, শুধুমাত্র শিখরাই দাড়ি রাখার অনুমতি পান, বাকিদের দাড়ি রাখার নিয়ম নেই। কেউ তা রাখতে চাইলে বিভাগীয় অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিস পাঠিয়ে বলা হয়েছিল অনুমতি নিতে। কিন্তু তিনি তা করেননি। তারপরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপেনশনের আদেশ দেন।
কিন্তু ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসছিলেন, কিন্তু তাকে তা দেয়া হয়নি।
ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। কেন ওই পুলিশকর্মীর আবেদনে কোনো সাড়া দেয়া হয়নি, প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা সুশীর পাওয়ার।
The post মুখে দাড়ি রাখায় মুসলিম সাব–ইনস্পেক্টর সাসপেন্ড! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b8/
No comments:
Post a Comment