ফাতেহ ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনও দেশকে ভ্যাকসিনের স্বীকৃতি দেয়নি। যখনই কোনও দেশ স্বীকৃতি পাবে আমরা সবার আগে সেটি দেশে নিয়ে আসবো।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করোনার এই সংকটকালে দেশের স্বাস্থ্য খাত করোনা মোকাবিলা করার পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবাও অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, ‘একদিকে কোভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে, অন্যদিকে নন-কোভিড চিকিৎসা সেবা বৃদ্ধি করা নিয়েও কাজ চলছে। ইতোমধ্যে আট বিভাগে আটটি উন্নতমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণকাজের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের সকল হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বাড়ানো হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজকে ৫ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। একইভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে ৭০০ খুব শিগগিরই ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।’
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় সরকারের সফলতা তুলে ধরেন ও চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।
The post ভ্যাকসিন স্বীকৃতি পেলে সবার আগে আমরা নিয়ে আসবো: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8/
No comments:
Post a Comment