Monday, October 19, 2020

বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত

ফাতেহ ডেস্ক:

বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও ২ সহোদর। গতকাল সোমবার স্থানীয় সময় আনুমানিক দুপুর আড়াইটায় হামেলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন কুমিল্লা সদরের মোহাম্মদ এলাহি, বরিশালের ঝালকাঠির রমজান ও টাঙ্গাইলের মধুপুরের চান মিয়া, তবে অপরজনের পরিচয় জানা যায়নি। এছাড়া গুরুতর অবস্থায় কুমিল্লার দুই সহোদর শহিদুল ইসলাম ও এনায়েতকে স্থানীয় বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত ২ জনসহ ৬ জনের মধ্যে ৫ জনই একই কোম্পানিতে কাজ করতেন। তারা রাজধানী মানামায় বাস করতেন। ঘটনার দিন কাজ থেকে ঘরে ফেরার সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রং সাইডে গেলে পেছন থেকে গাড়ি সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় ও দুই সহোদর গুরুতর আহত হয়।

The post বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95/

No comments:

Post a Comment