Sunday, October 18, 2020

‘বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন’এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খেলাফত আন্দোলন মারকায জামিয়া নূরিয়া ইসলাময়িায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকিরে হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি ও বিভিন্ন থানার দায়িত্বশীলগণ প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, খেলাফত আন্দোলন গতানুগতিক কোন রাজনৈতিক দল নয়। হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত একটি ইলহামী সংগঠন। তিনি বলেন হাফেজ্জী হুজুর বলতেন আমার এ আন্দোলনের প্রতিটি কর্মী মাহদীর কাফেলায় শামিল হবে ইনশাআল্লাহ। এই তামান্নাকে বুকে ধারণ করে পূর্ণ ইখলাসের সাথে কাজ করার প্রতি আহ্বান জানান।

খেলাফত ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মো: মুফাচ্ছির হোসাইন আধুনিক জাহিলিয়াত সম্পর্কে আলোচনা করেন। তিনি বাংলাদেশের সাংবিধানিক মূলনীতি, এসবের আকিদাগত দিক এবং সামাজিক কুফল সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান।

খেলাফত ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ দাওয়াতের গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ভালোবাসা-মহব্বত, ঘৃণা-বিদ্বেষ একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আমাদের ওঠা-বসা, চাল-চলন, কথাবার্তা সবকিছুই আল্লাহর সন্তুষ্ঠির জন্যই হতে হবে। এছাড়াও দাওয়াতের বিভিন্ন মূলনীতি বিষয়ে বিষদ আলোচনা করেন।

The post ‘বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন’এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86/

No comments:

Post a Comment