Sunday, October 25, 2020

নবীকে অবমাননার প্রতিবাদ: ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা

ফাতেহ ডেস্ক:

মহানবী হযরত মোহাম্মদ সা. কে অবমাননা করার প্রতিবাদে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি। শনিবার ( ২৪ অক্টোবর) মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন কমিউনিটির একাধিক সদস্য।

সাইবার হামলা চালানো কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট কিছুই নেই। সেখানে লেখা আছে মহানবী সা. কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হামলা চলতেই থাকবে।

‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও লিংকগুলো পোস্ট করে হ্যাক করার দাবি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসুল সা. কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ।ফ্রান্স এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকবো।

The post নবীকে অবমাননার প্রতিবাদ: ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/

No comments:

Post a Comment