Monday, February 1, 2021

ইসলামিক ফাউন্ডেশন-শ্রম অধিদফতরে নতুন ডিজি

ফাতেহ ডেস্ক:

ইসলামিক ফাউন্ডেশন ও শ্রম অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১ ফেব্রুয়ারি) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানকে শ্রম অধিদফতরের মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলামকে বিআরটিসির চেয়ারম্যান করা হয়েছে।

The post ইসলামিক ফাউন্ডেশন-শ্রম অধিদফতরে নতুন ডিজি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%85/

No comments:

Post a Comment