Wednesday, October 14, 2020

শান্তিচুক্তির পরও তালেবানদের ওপর মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সই করার পরও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়। খবর আফগানিস্তান টাইমসের।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল সনি লিজেট বলেন, তালেবানের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করার লক্ষ্যে গত দুদিনে হেলমান্দ প্রদেশে তালেবানের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। তালেবানের যে কোনো ধরনের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করতে সহযোগিতা করে যাবে মার্কিন সেনাবাহিনী।

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে প্রায় দুই দশক যুদ্ধ করার পর গত ফেব্রুয়ারিতে এই গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করে আমেরিকা। চুক্তিতে তালেবানের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিপরীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়। সেই সঙ্গে দেশে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হয় তালেবান।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কাতারের রাজধানী দোহায় কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলমান থাকাবস্থায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

 

The post শান্তিচুক্তির পরও তালেবানদের ওপর মার্কিন বিমান হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be/

No comments:

Post a Comment