Tuesday, October 13, 2020

মানবাধিকার লঙ্ঘনকারী শীর্ষ তিন দেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া, চীন ও কিউবার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও দেশগুলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ পেয়েছে। কিন্তু ব্যর্থ হয়েছে সৌদি আরব। মঙ্গলবারের ভোটে হেরে যায় সৌদি আরব।

গেল বৃহস্পতিবার নিউ ইয়র্কভিত্তিক মানবধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল।

হিউম্যান রাইটস জানিয়েছে, সৌদি আরব ব্যাপকভাবে মানবধিকার লঙ্ঘন করে এবং মানবধিকার কর্মী ও দেশটির রাজনৈতিক ভিন্নমতালম্বীদের বিরুদ্ধে দমন পীড়ন চালানো হয়।

এদিকে চীন ও রাশিয়ার মতো দেশগুলো সদস্যপদ পাওয়ায় অনেকে এর কড়া সমালোচনা করেছেন। জাতিসংঘ ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নিউয়ার বলেন, আজ মানবাধিকারের জন্য একটি কালো দিন।

উল্লেখ্য, বর্তমান মেয়াদে অর্থাৎ ২০১৮ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হয় বাংলাদেশ। সেসময় ভোটাভুটির মাধ্যমে কাউন্সিলের ১৮ সদস্য নির্বাচন করা হয়। এই ১৮টি সদস্য দেশ পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হয়। বাংলাদেশ ১৯৩ ভোটের মধ্যে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। বাংলাদেশ ২০১৯ সালের জানুয়ারিতে এই দায়িত্ব গ্রহণ করে এবং ২০২১ সালে পর্যন্ত এই দায়িত্ব পালন করবে। এর আগেও ২০১৫-১৭ সালের মেয়াদে বাংলাদেশ এই দায়িত্ব পালন করেছিল।

এবারের নির্বাচনে বিজয়ী ১৫টি দেশ আগামী ৩ বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের নেতৃত্ব দেবে। তারা ২০২১ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবে।

The post মানবাধিকার লঙ্ঘনকারী শীর্ষ তিন দেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%98%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0/

No comments:

Post a Comment