ফাতেহ ডেস্ক:
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হাসপাতাল ছাড়ার পর তার চিকিৎসা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। করোনাভাইরাস সাধারণ ফ্লু’র চেয়ে কম প্রাণঘাতী দাবি করে ট্রাম্পের দেয়া পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক এবং টুইটার কর্তৃপক্ষ।
মাত্র চার দিন চিকিত্সা নিয়ে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, করোনাকে ভয় পাওয়ার কিছু নেই।
ট্রাম্পের এমন অভয়বাণীর পর প্রশ্ন উঠেছে, করোনা সংক্রমণে ট্রাম্প যে বিশেষ চিকিৎসা সেবা পাচ্ছেন, একই মানের সেবা কি লাখ লাখ মার্কিনির নাগালের মধ্যে? যদিও এরইমধ্যে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন দুই লাখের বেশি মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে কী কী বিশেষ ওষুধ দেয়া হয়েছে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
করোনাভাইরাসের মাত্রা কমাতে হাসপাতালে ভর্তির আগেই ট্রাম্পকে রেজেনেরন ফার্মাসিউটিক্যালের একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি থেরাপি দেয়া হয়। যেটি এখনও জনসাধারণের জন্য অনুমোদন দেয়নি মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও ট্রাম্পকে রেমডেসিভির এবং ডেক্সামেথাসোন ওষুধ দেয়া হয়। এরআগে একসঙ্গে এ তিন ধরণের ওষুধ আর কাউকেই দেয়া হয়নি বলে জানিয়েছেন, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক জনাথন রেইনার। বিশেষজ্ঞদের মতে, করোনা চিকিৎসায় এসব ওষুধ সাধারণ মানুষের পাওয়ার সুযোগ নেই।
এদিকে, কোভিড-১৯ নিয়ে ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ সরিয়ে ফেলেছে ফেসবুক। মঙ্গলবার (৭ অক্টোবর) টুইটারে ট্রাম্প বলেছেন, কোভিড নাইন্টিন সাধারণ ফ্লুর মতোই।
ভ্যাকসিন থাকার পরও প্রতি বছর লাখেরও বেশি মানুষ ফ্লুতে মারা যায়। তবে সিডিসির মতে, ইনফ্লুয়েঞ্জায় যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১২ থেকে ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। এই পোস্টে ভুয়া ও সম্ভাব্য ক্ষতিকর তথ্য থাকতে পারে বলে সতর্কবার্তা জুড়ে দিয়েছে টুইটার।
করোনাভাইরাস নিয়ে বরাবরই উদাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে লাখ লাখ মানুষের মৃত্যু এবং নিজের সংক্রমণের পরও এ ধরনের মন্তব্য প্রেসিডেন্টের উদাসীনতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
The post একমাত্র করোনা রোগী হিসেবে বিশেষ ওষুধ পেয়েছেন ট্রাম্প appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac/
No comments:
Post a Comment