ফাতেহ ডেস্ক:
সৌদি আরবে গমনকারী পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও টিকিট রি-ইস্যুর কোনো সুযোগ নেই।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু এজেন্সি/ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম/বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা/প্রতারণামূলক প্রচারকার্য পরিচালনা করছে।
এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী সম্মানিত যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।
The post সৌদিগামী যাত্রীদের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment