ফাতেহ ডেস্ক:
প্রতিটি ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনার সাথে জড়িত অপরাধীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। এ ব্যাপারে সরকার ও প্রশাসন গড়িমসি ও অবহেলা করলে বিক্ষুব্ধ জনতার গণজোয়ার রাজপথে নেমে আসলে উদ্ভূত পরিস্থিতির সকল দায় সরকারকেই নিতে হবে মন্তব্য করেছেন তিনি।
আজ ৫ অক্টোবর সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
আল্লামা কাসেমী বলেন, শুধু নোয়াখালীর বেগমগঞ্জে নয়, ধর্ষণ সারাদেশে মহামারির রূপ নিয়েছে। কিশোর বয়সী কয়েকটা তরুণ মায়ের বয়সী এক নারীর সাথে যা করেছে, সেটা আইয়্যামে জাহিলিয়্যার বর্বরতাকেও হার মানিয়েছে। দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক শৃঙ্খলায় কত ভয়াবহ অধোগতি ও ধ্বস নেমেছে, এই ঘটনা তার প্রমাণ।
জমিয়ত মহাসচিব আরো বলেন, শুধু নোয়াখালীর বেগমগঞ্জে নয়, ধর্ষণ যেন সারাদেশে মহামারির রূপ নিয়েছে। গত ১ অক্টোবরের পত্রিকায় দেখেছি, গত ৯ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৯৭৫ জন নারী। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ২০৮ জন নারী। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন হতভাগা নারী। আর আত্মহত্যা করেছেন ১২ জন নারী। এই চিত্র যে কোন নাগরিকের মনে আতংক না ধরিয়ে পারে না।
আল্লামা কাসেমী অবিলম্বে বেগমগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি’সহ দেশের যে কোন স্থানে সংঘটিত প্রতিটি ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনার সাথে জড়িত অপরাধীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
The post ‘ধর্ষণের বিচার করুন, নয়তো গণবিস্ফোরণের দায় নিতে হবে সরকারকেই’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b/
No comments:
Post a Comment