ফাতেহ ডেস্ক:
দেশে একের পর ধর্ষণের ঘটনার পরও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছেনা, তাই ধর্ষণ মহামারীর আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব,হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবীও জানিয়েছেন তিনি।
আজ ৫ অক্টোবর সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত মহাসচিব এ প্রতিবাদ জানান। তিনি বলেন, সম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নোয়াখালির এ ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এ ঘটনার বিবরণ শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মানুষ কিভাবে এতটা হিংস্র হতে পারে! বর্বরোচিত কায়দায় এভাবে কোন মা-বোন নির্যাতনের শিকার হওয়ার পর চুপ করে ঘরে বসে থাকা যায় না।
আল্লামা বাবুনগরী বলেন, এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লম্পটদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি তা বড়ই দুঃখজনক। অবহেলার এ দায় স্থানীয় প্রশাসন কভু এড়াতে পারেনা।
The post বেগমগঞ্জের ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারে না: আল্লামা বাবুনগরী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/
No comments:
Post a Comment