ফাতেহ ডেস্ক:
হিজড়াদের শিক্ষার পরিবেশ তৈরি এবং তা নিশ্চিত করতে পরিমার্জিত নতুন শিক্ষাক্রমে ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. মশিউজ্জামান। শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবইয়ে হিজড়াদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের মনো-সামাজিক পরিবর্তনের বিষয় সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘অটিস্টিক শিশু ও হিজড়াদের শিক্ষা নিশ্চিত করতে কারিকুলামে ব্যবস্থা রাখা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। হিজড়াদের শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রতি সহপাঠীদের সহনশীল আচরণ প্রয়োজন সবার আগে। হিজড়াদের নিয়ে স্বচ্ছ ধারণা তৈরিরও ব্যবস্থা থাকবে। সামাজিক বিজ্ঞান বইয়ে তাদের বিষয় যুক্ত করা হবে। এ ছাড়া প্রকল্পভিত্তিক শিখন ব্যবস্থাও হাতে নেওয়া হবে।’
গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক বলেন, ‘হিজড়াদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বাধা ছিল না। কিন্তু যখন হিজড়া পরিচয় সবাই জানে, তখন সে বিদ্যালয়ে যেতে পারে না। তাই সামাজিক বাধা দূর করতে হবে। হিজড়াদের আত্তীকরণের ব্যবস্থা নিতে হবে। হিজড়া হিসেবে ভর্তির ক্ষেত্রে বাড়তি সুবিধাও থাকতে হবে। কোনও প্রতিষ্ঠান ভর্তি না করাতে চাইলে ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই উদ্যোগ কাগজে-কলমেই থেকে যাবে।’
The post নতুন শিক্ষাক্রমে হিজড়াদের যুক্ত করার পরিকল্পনা ও নির্দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/
No comments:
Post a Comment