ফাতেহ ডেস্ক:
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে জটিলতা অবশেষে কাটছে। যুক্তরাজ্য সরকার গতকাল শুক্রবার রাতে হালনাগাদ করা ‘রেড লিস্ট’ (লাল তালিকা) থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। যুক্তরাজ্য সময় আগামী বুধবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এটি কার্যকর হবে। খবর স্কাই নিউজের।
যুক্তরাজ্য পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস লাল তালিকা থেকে বাংলাদেশসহ আটটি দেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। অন্য সাতটি দেশ হলো শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, কেনিয়া, মিসর ও ওমান। দেশগুলোর কভিড পরিস্থিতির উন্নতি আমলে নিয়েই লাল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে এবং যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের ‘লাল তালিকা’ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। দেশে ফিরে তিনি বলেছিলেন, কভিড পরিস্থিতির উন্নতি হওয়ার পরও বাংলাদেশকে ওই তালিকায় রাখা বৈষম্যমূলক।
The post যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/
No comments:
Post a Comment