আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের একজন স্থানীয় ফটোগ্রাফার গত ১৫ বছরে হারাম শরীফের ১৫ হাজারের অধিক ঈমান জাগানিয়া ছবি ক্যামেরায় ধারণ করে এবং এই ছবি দিয়ে তার বাড়ি সাজিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফটোগ্রাফারের নাম বান্দর ইদ্রিস সগীর।
তার তোলা ছবিগুলো মধ্যে রয়েছে: মসজিদুল হারাম, পবিত্র কাবা, মসজিদে নববি, কাবার আঙিনা, দেয়াল, স্তম্ভ, হাজরে আসওয়াদ, মাকামে ইবরাহিমসহ দৃষ্টিনন্দন আর নানা ছবি। তিনি মসজিদুল হারাম সম্প্রসারণ প্রকল্পের আগে এবং পরে শাহ ফাহাদের সম্প্রসারণসহ বেশ কয়েকটি সম্প্রসারণ প্রকল্পের সময় তোলা ছবিও ধারাবাহিকভাবে সংরক্ষণ করে রেখেছেন।
ফটোগ্রাফার বান্দর ইদ্রিস সগীর বলেন, আমি ফটোগ্রাফি শুরু করি ১৪১৫ হিজরিতে। তখন শূন্য থেকে ড্রোন দিয়ে ছবি তোলায় অভীজ্ঞ ছিলাম না। তবে ফটোগ্রাফি কোর্সে অনুশীলনের মাধ্যমে আমি সেসব শিখেছি। আমি হারাম শরীফের ১৫ হাজার ছবি তুলেছি। সেগুলো দিয়ে আমার ঘর সাজিয়েছি এবং বাড়িটি একটি উন্মুক্ত প্রদর্শনীতে রূপ দিয়েছি। আমার ফটোগ্রাফির উদ্দেশ্য হলো, হারামের আধ্যাত্মিকতাকে বিশ্বের কাছে তুলে ধরা। গত রমজানে ইফতারের সময় আমি ৫ হাজার ফুট উচ্চতা থেকে মসজিদুর হারাম এবং কাবার ছবি তুলেছি। ছবিদুটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
সূত্র: আল আরাবিয়া নেট
The post মসজিদুল হারামের ১৫ হাজার ছবি তুলেছেন যিনি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment