আন্তর্জাতিক ডেস্ক:
বিশপদের রাজনৈতিক অবস্থান নেয়ার পরিবর্তে যাজকের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বুধবার পোপ বলেন, গর্ভপাত হত্যাকাণ্ড।
মূলত রাষ্ট্রপতি জো বাইডেনের গর্ভপাতের পক্ষে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশপ যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার সমালোচনা করে পোপ এমন মন্তব্য করলেন বলে মনে করা হচ্ছে।
বুদাপেস্ত ও স্লোভাকিয়া থেকে ফিরতি বিমানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পোপ বলেন : গর্ভপাত হত্যাকাণ্ড। যে গর্ভপাত করে সে হত্যা করে। একটি ভ্রুণ সবসময়ই একটি জীবন্ত প্রাণ। এবং এই জীবনকে অবশ্যই সম্মান করতে হবে।
তিনি সাংবাদিকদের আরো বলেন, বিশপরা যাজকীয় নয় বরং রাজনৈতিকভাবে আচরণ করছেন। যদি আমরা গির্জার ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব যতবার বিশপরা যাজকের অবস্থান থেকে একটি সমস্যা মোকাবেলা করা থেকে সরে এসেছেন, ততবারই তারা কোনো না কোনো রাজনৈতিক সমস্যা নিয়ে রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন।
সমলিঙ্গের বিয়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, বিবাহ হলো একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে এক পবিত্র বন্ধন।
সূত্র : ইয়েনি সাফাক
The post যে গর্ভপাত করে সে হত্যা করে: পোপ ফ্রান্সিস appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0/
No comments:
Post a Comment