Friday, September 17, 2021

আফগানিস্তানে আজ থেকে ছেলেদের স্কুল খোলা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে ছেলেদের জন্য স্কুল খুলে দিচ্ছে। খবর আল জাজিরার।

শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের রাজ্য প্রাইভেট স্কুল এবং সরকারি মাদ্রাসাগুলো শনিবার থেকে চালু হবে। সব শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন।

তালেবানের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী বলেন, আফগানিস্তানের মেয়েরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবেন, তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা এবং ড্রেসকোড নির্ধারণ করা থাকবে।

অল্পসংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে এরই মধ্যে, কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদেরকে ক্লাস করতে দেখা গেছে। তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনও খুলে দেওয়া হয়নি।

 

 

The post আফগানিস্তানে আজ থেকে ছেলেদের স্কুল খোলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2/

No comments:

Post a Comment