Friday, September 17, 2021

মসজিদ বানিয়ে জামিল পুরস্কার পেলেন সৌদির শিল্পী আজলান

রাকিবুল হাসান:

চেইন-লিঙ্ক তার দিয়ে মসজিদের কাঠামো নির্মাণ করে ষষ্ঠ জামিল পুরস্কার বিজয়ী হলেন সৌদি আরবের শিল্পী আজলান গারেম। তার শিল্পকর্মের নাম: Paradise Has Many Gates। তার দিয়ে নির্মাণ করায় মসজিদটি দেখায় খাঁচার মতো।

রিয়াদের আর্ট জামিল এবং লন্ডনে ভিএন্ডএ যৌথভাবে জামিল পুরস্কার দিয়ে থাকে। এটি ইসলামী ঐতিহ্যে অনুপ্রাণিত সমসাময়িক শিল্প ও নকশাকে স্বীকৃতি দেয়। বুধবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই বছরের পুরস্কার ঘোষণা করা হয়। আর্ট জামিলের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ফাদি জামিল পুরস্কারটি শিল্পীর হাতে তুলে দেন।

৪০০ জনেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে শর্টলিস্ট করা আটজন ফাইনালিস্টের মধ্যে ছিলেন গারেম। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৩৪ হাজার ডলার।

Paradise Has Many Gates প্রাথমিকভাবে ২০১৫ সালে রিয়াদের বাইরে একটি মরুভূমিতে স্থাপন করা হয়েছিল। মসজিদের কনসেপ্ট হলো: মসজিদে মুসল্লিগণ নামাজ পড়বেন, কিন্তু তা সবাই দেখবে। পাশাপাশি তার দিয়ে তৈরী করার কারণে এটি গুয়ানতানামোবের জেলখানার দৃশ্যও ফুটিয়ে তুলে।

গারেম বলেন, ‘এটি আমার প্রথম শিল্পকর্ম।’

সূত্র: দ্য ন্যাশন

The post মসজিদ বানিয়ে জামিল পুরস্কার পেলেন সৌদির শিল্পী আজলান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d/

No comments:

Post a Comment