Monday, October 11, 2021

ঢাবির শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধন পহেলা ডিসেম্বর

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংশ্লিষ্ট অতিথি ও শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণের অনুকূল পরিবেশপ্রাপ্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

The post ঢাবির শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধন পহেলা ডিসেম্বর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87/

No comments:

Post a Comment