Saturday, October 9, 2021

ইজরাইলের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে হামাসের কঠিন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইজরাইলের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে শর্ত দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মিশরের মধ্যস্থতায় ইজরাইলি কর্মকর্তাদের সঙ্গে হামাসের এ সংক্রান্ত মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে আল-মায়াদিন টিভি চ্যানেল।

হামাস বলেছে, গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ইজরাইলের কোনো গাড়ি বা সরঞ্জাম প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনি কৃষকদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধ করতে হবে এবং গাজার সীমান্তবর্তী এলাকায় ফিলিস্তিনিদের অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে। খবর-পার্সটুডের।

গাজায়ইজরাইলের সর্বশেষ নৃশংস হামলার সময় ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে দখলদারেরা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। সে সময় যে যুদ্ধবিরতি হয়েছিল তা দীর্ঘ মেয়াদে বহাল রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে মিশরের মধ্যস্থতায় আলোচনা চলছে।

The post ইজরাইলের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে হামাসের কঠিন শর্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4/

No comments:

Post a Comment